রামেশ্বরমের আকাশে দেখা গেল এক অপূর্ব দৃশ্য - The News Lion

রামেশ্বরমের আকাশে দেখা গেল এক অপূর্ব দৃশ্য




রাখিবন্ধনের দিনে রামেশ্বরমের আকাশে দেখা গেল এক অপূর্ব দৃশ্য। সেই অদ্ভুত দৃশ্য দেখে মানুষজনের বক্তব্য ছিল, তারা প্রথমবারের জন্য সূর্যকে এত সুন্দর দেখেছে।  


সোমবার বিকেলে রামেশ্বরমে সূর্যের চারপাশে দেখা গিয়েছে একটি রিং। ২২ ডিগ্রি কোণে বায়ুমণ্ডলীয় বরফের স্ফটিক এবং আলোর প্রতিবিম্বের কারণে এই রিং তৈরি হয়। একে ২২ ডিগ্রি ‘হলোর প্রভাব’ও বলা হয়। 



মজাদার বিষয় হল, ৩৬৫ দিনের মধ্যে ১০০ দিন এমন দৃশ্য দেখতে পাওয়া যায়। এই অদ্ভুত দৃশ্যের ভিডিওটি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে।  



   স্থানীয়রা জানিয়েছে, আকাশে ৩০ মিনিটেরও বেশি সময় ধরে এই দৃশ্য দেখা গিয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, সূর্যের বাইরের স্তরগুলি যা ফটোস্ফিয়ার-এর ওপর কয়েক হাজার কিলোমিটার বিস্তৃত তাঁকেই প্রভামন্ডল বলে।    

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.